calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ৪৫ ওভারে খেলা, শুরু সন্ধ‌্যা ৬টায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ৪৫ ওভারে খেলা, শুরু সন্ধ‌্যা ৬টায়

অবশেষে থামলো বৃষ্টি। বাংলাদেশ সময় ৫.৩০ মিনিটে টস। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। ৫ ওভার কমে খেলা হবে ৪৫ ওভারে। বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডের টস হতে দেরি বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডের টস অনুষ্ঠিত হয়নি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১২ মে ২০২৩ • বিকাল ০৫:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

ম্যাচ ডে’তে বৃষ্টির শঙ্কা থাকলেও আগের দিন দারুণ এক অনুশীলন সেশন করেছে বাংলাদেশ। ঝলমলে রোদে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল-লিটন দাসরা। প্রথম ওয়ানডেতে দুই ওপেনারই ব্যর্থ হয়েছিলেন। নেটে বেশ খানিকটা সময়ধরে তারা ব্যাটিং অনুশীলন করেন। বিরুপ আবহাওয়ার মধ্যেও ফুরফুরে আছে বাংলাদেশ শিবির।

বাংলাদেশের লক্ষ্য একটাই। জয়। পেসার শরিফুল ইসলাম এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা ছিনিয়ে আনতে পারি।’

বাংলাদেশ শিবির ফুরফুরে থাকলেও আইরিশদের অবস্থান যেন শোকে পাথর। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতে পয়েন্ট হারিয়েছে তারা। বাকি দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপের জন্য খেলতে হবে বাছাইপর্ব। আইরিশরা দ্বিতীয় ম্যাচের আগের দিন কোনো অনুশীলনই করেনি।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে। পয়েন্ট ১৩৫। আইরিশদের বিপক্ষে বাকি দুই ম্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ইংল্যান্ডের সমান ১৫৫। রানরেটে এগিয়ে থাকলে বাংলাদেশ চলে যাবে ইংল্যান্ডের জায়গায় দ্বিতীয় স্থানে।

tag ট্যাগ: #111