আফ্রিদির মতে পাকিস্তানের জন্য এখন সেরা বিকল্প ভারতের মাটিতে খেলে বিশ্বকাপ জিতে আনা। নিজ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে আফ্রিদি বলেন, ‘ওদের ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারলেই উপযুক্ত জবাব দেয়া হবে।’
নিরাপর দোহাই দিয়ে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলেও রাজনৈতিক বৈরিতাই এর কারণ। এর ফলে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে প্রায় এক যুগ ধরে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে এখনো দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এ জটিলতা নিরসনে আইসিসিকে কার্কর ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি।