calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / সংসদ সদস্য মোস্তাফিজ পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

সংসদ সদস্য মোস্তাফিজ পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে

পিস্তল হাতে নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়ে আবারও আলোচনায় এসেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে ২০২৩ • দুপুর ০২:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি বাঁশখালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একপর্যাযে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। ব্যাগটি বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসাইনকে দিয়ে পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন। মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতার বিচারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নয়। এটি আমাদের আদর্শের পরিপন্থী।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, আমি ওই সময় সেখানে ছিলাম না। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র তোফায়েল বিন হোসাইন, চেয়ারম্যান শাহাদাত আলম, মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দিন, তাজুল ইসলাম, ইবনে আমিন, আওয়ামী লীগ নেতা নীল কণ্ঠ দাশ, উসমান গনি, আ ন ম ফরহাদুল আলম, হামিদ উল্লাহ ও মাওলানা আকতার হোসাইন।

tag ট্যাগ: #1111