calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিএনপি নেতা খোকনের বাসভবনে আগুন নরসিংদীতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি নেতা খোকনের বাসভবনে আগুন নরসিংদীতে

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চিনিশপুরে খায়রুল কবীর খোকনের বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ • রাত ০১:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে একটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১২ জন দূর্বৃত্ত খায়রুল কবির খোকনের বাড়ির সামনে আসে। এ সময় তারা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়। ভয়ে বাড়ির কেয়ারটেকার পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলায় উঠে প্রথমে পশ্চিম পাশের কক্ষটিতে অগ্নিসংযোগ ঘটায়। পরে প্রতিটি কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, ‘আমরা বিকেল সোয়া ৫টার দিকে খবর পাই। ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। যেসময় ঘটনাস্থলে আসি তখন ঘরের প্রতিটি কক্ষে আগুন জ্বলছিল। আমরা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। এছাড়া বাড়িতে ঢোকার সময় আমরা নিচে অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল পাই। তবে ককটেল বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নাকি আগুন দেওয়া হয়েছে তা আমরা জানতে পারিনি। তা খতিয়ে দেখা হচ্ছে।’

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ। দীর্ঘ ১২ বছর পর ঘোষিত ওই কমিটিতে সিদ্দিকুর রহমানকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন মাঈন উদ্দিন ভূঁইয়া। প্রত্যাশিত পদ না পাওয়ায় তার কর্মী-সমর্থকেরা ওইদিনই জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক প্লাস্টিকের চেয়ার, ব্যানার, প্রচারপত্র ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেন। এরই ধারাবাহিকতায় দফায় দফায় চলতে থাকে ভাঙচুর ও অগ্নিকাণ্ড। পরে সর্বশেষ ২৫ মে ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাঈনউদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০টি মোটরসাইকেল নিয়ে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেখানে দূর্বৃত্তের ছোঁড়া গুলিতে সাদিকুর রহমান সাদিক ও আশরাফুল ইসলাম নামে দুই পদবঞ্চিত নেতা নিহত হন।

এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তাঁর স্ত্রী বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন নিহত সাদিকুরের ভাই আলতাফ হোসেন।

tag ট্যাগ: #1111