calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ভুয়া এএসপি গ্রেফতার কেরানীগঞ্জে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ভুয়া এএসপি গ্রেফতার কেরানীগঞ্জে

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সহকারী পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার অভিযোগে লিটন খান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে এএসপি লেখা দুটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২ জুন ২০২৩ • সকাল ০৯:৩৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

বৃহস্পতিবার ভাওয়ারভিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি এলাকার আজিজুল হকের ছেলে। এ ঘটনায় র‌্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু কাউছার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব জানান, গ্রেফতারের সময় লিটনের কাছে পুলিশের দুটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে লেখা- সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান প্রিন্স, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ।

 অপরটিতে লেখা রয়েছে- সহকারী পুলিশ সুপার, ডিএমপি হেডকোয়ার্টার। দুটি ভুয়া পরিচয়পত্র ছাড়াও তার কাছ থেকে দুটি ভুয়া এনআইডি, ২টি পেনড্রাইভ, ৩টি মডেম, নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছু দিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান এবং পুলিশের এএসপি পরিচয় প্রদান করে জনসাধারণের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল।

tag ট্যাগ: #1111