calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ডিএমপি কঠোর ব্যবস্থা নেবে বিক্ষোভের অনুমতি পায়নি জামায়াত,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ডিএমপি কঠোর ব্যবস্থা নেবে বিক্ষোভের অনুমতি পায়নি জামায়াত,

৫ই জুন রাজধানীতে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ৪ জুন ২০২৩ • রাত ০৮:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

তিন দাবিতে সোমবার বায়তুল মোকাররমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। এজন্য পুলিশের অনুমতি পেতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল তারা। কিন্তু অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়া মিছিল-সমাবেশের সুযোগ নেই। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানিয়েছেন, জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় ৫ জুন তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।  

রোববার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার জানমাল, অফিস আদালতের কথা চিন্তা করে জামায়াতকে ৫ জুন বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা যদি পুলিশের নিষেধ অমান্য করে, জোর করে আইনশৃঙ্খলা বিঘ্ন করে, জানমালের ক্ষতি করে সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

হারুন অর রশীদ বলেন, ‘তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করছি। পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ গাড়ি ভাঙচুর করলে উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২৯শে মে বিক্ষোভ সমাবেশের অনুমতির জন্য জামায়াতের কয়েকজন নেতা ডিএমপির গেটে গেলে তাদের আটক করা হয়। কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।
 

tag ট্যাগ: #1111