calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / যুক্তরাষ্ট্র জানতে চায় জাপা জোট করবে কিনা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র জানতে চায় জাপা জোট করবে কিনা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। রোববার বিকেলে মার্কিন দূতের গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে জাপার নির্বাচন...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ৫ জুন ২০২৩ • দুপুর ১২:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬ বার পঠিত

তিনি বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে স্বাভাবিক কথা হয়েছে। তিনি মার্কিন ভিসানীতি সম্পর্কে জাপার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন।

গত ২৪ মে ভিসানীতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এতে বলা হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যারা বাধা দেবে, তারা মার্কিন ভিসা পাবে না।

মার্কিন ভিসানীতিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হিসেবে দেখছে জাপা। জি এম কাদের মার্কিন রাষ্টদূতকে এ কথা বলেছেন বলে জানিয়েছেন মাশরুর মওলা।

তিনি জানান, পিটার হাস জানতে চান জাপার উপর সরকারের চাপ আছে কিনা। জবাবে জাপা জানিয়েছে, আপাতত চাপ নেই। তবে ভবিষ্যতে চাপের আশঙ্কা রয়েছে।

এ সময় জাপার নির্বাচন পরিকল্পনা জানতে চান পিটার হাস। জবাবে জি এম কাদের জানান, তার দল নির্বাচনে অংশ নেবে। জোট করে ভোট করার পরিকল্পনা আছে কিনা, মার্কিন রাষ্ট্রদূত জানতে চাইলে জাপা চেয়ারম্যান জানান, তাদের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। 

মাশরুর মওলা সমকালকে বলেছেন, রাষ্ট্রদূত নির্দিষ্ট কোনো দলের সঙ্গে জোটের পরিকল্পনা জানতে চাননি। আওয়ামী লীগ বা বিএনপির কথা বলেননি। শুধু জানতে চেয়েছেন, জাপা জোট করে নির্বাচনে অংশ নেবে কিনা।

tag ট্যাগ: #1111