এ বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ''প্রার্থী ঠিক করবে জাপার মনোনয়ন বোর্ড। মনোনয়ন দেবেন চেয়ারম্যান। এর বাইরে কে কী করছে সেগুলো ‘আউট অব সিলেবাস’। জাপা উপনির্বাচনে অংশ নেবে। যথাসময়ে প্রার্থী দেবে।''
রওশন এরশাদের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজী মামুনকে লাঙলের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ। মসিউর রহমান রাঙ্গা জাপা থেকে বহিষ্কার হয়েছেন।
তবে কাজী মামুন বলেন, তিনিই হবেন জাপার প্রার্থী। যথাসময়ে জি এম কাদের তাকে লাঙল প্রতীক দেবেন। জাপায় বিরোধ থাকতে পারে। কিন্তু নির্বাচনের বিষয়ে রওশন এরশাদ, জি এম কাদেরসহ সবাই ঐক্যবদ্ধ আছেন।