সরকার সাপের মুখেও চুমু খাচ্ছে, ব্যাঙের মুখেও খাচ্ছে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নাকি জামায়াতে ইসলামীকে মাঠে নামিয়েছে বিএনপি। সমীকরণটা খুবই পরিষ্কার; একদিকে তারা বলছে যুদ্ধাপরাধীদের জন্য নাকি আইন তৈরি হচ্ছে, তা মন্ত্রিপরিষদেও উঠবে। অন্যদিকে একই সময়ে জি এম কাদেরের জাতীয় পার্টির একটা অনুষ্ঠান ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, রাত ১২টার সময় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়। কী যে ভালোবাসা জন্ম নিল? এতদিন তারা বলে এসেছে যুদ্ধাপরাধী দল, আর এখন আইনমন্ত্রী বলছেন আইনে সাজা না হওয়া পর্যন্ত বলা যাবে না যে তারা যুদ্ধাপরাধী।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া ও গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া।