calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / হারলে ‘সম্মান চলে যাবে না’ আফগানদের সঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

হারলে ‘সম্মান চলে যাবে না’ আফগানদের সঙ্গে

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ • সকাল ১১:১৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

টেস্ট ম্যাচ শুরুর আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদে দলের অধিনায়ক লিটন দাস। 

আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে এমন কোনো কিছু কাজ করছে কি না জানতে চাইলে লিটন বলেন, ‘প্রশ্নটা কি এমন যে হারলে আমাদের মানসম্মান চলে যাবে? আমরা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে জয়ের জন্য মরিয়া থাকব আফগানিস্তানের বিপক্ষেও তাই। হারলে সম্মান চলে যাবে, এমনটা নয়।’

এই সিরিজে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই। আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খানও নেই। রশিদ না থাকলে বাংলাদেশ দল স্বস্তিতে আছে এমনটা নয়। 

লিটন বলেন, ‘রশিদ থাকলেও যেভাবে গুরুত্বের সঙ্গে নিতাম, না থাকায়ও আমরা একইরকম নেবে। টেস্ট ক্রিকেটে আমাদেরও বিরতি পড়েছে। সবশেষ আমরা এপ্রিলে খেলেছি। তারপর একটা সাদা বলের সংস্করণ খেলেছি।’ 

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ দল অনেক ভালো। এমনটি জানিয়ে লিটন বলেন, তাদের চেয়ে আমরা একদিক দিয়ে ভালো। অনেকদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছি, আমাদের পরিপক্বতা বেশি। তবুও মাঠে নেমে যদি ভালো ক্রিকেট খেলতে না পারি, তাহলে সেটা ভালো হবে না। তাদের খেলোয়াড়রা বেশি টেস্ট না খেলায় তাদের সম্পর্কে আমাদের ধারণা কম। কারণ তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি বেশি খেলেছে। এটা দিয়ে টেস্ট ক্রিকেট বিচার করাটা কঠিন।’

tag ট্যাগ: #1111