মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, নিহতের শরীরে কয়েকটি গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।