চট্টগ্রামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ও ছবি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠন। ওরা চট্টগ্রামে ভাঙচুর করেছে, অন্যান্য বিভাগেও একই তাণ্ডব চালাবে। এসব খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে তারা যেখানেই কর্মসূচি দেবে, যুবলীগও সেখানেই কর্মসূচি দিতে বাধ্য হবে। যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা ভাঙচুর আর সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আমরা তাদের কঠোরভাবে প্রতিহত করবো।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।