ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।
গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়েছে।