calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চার আইপি টিভির অফিস সিলগালা চট্টগ্রামে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চার আইপি টিভির অফিস সিলগালা চট্টগ্রামে

চট্টগ্রামে অনুমোদনহীন ইন্টারনেট প্রটোকল টেলিভিশনগুলোর (আইপি টিভি) বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। রোববার অভিযানের প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয় বহুল আলোচিত ‘সিপ্লাস টিভি’সহ চারটি আইপি টিভি। বাকি তিনটি টিভি হচ্ছে–...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ জুন ২০২৩ • রাত ১০:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯ বার পঠিত

অভিযানকালে ‘২৪টিভি’র কার্যালয়ে ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান পেয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নগরীর ওআর নিজাম রোডের সেন্ট্রাল প্লাজার পেছনে থাকা এ টিভি অফিসে ঢুকে হতবাক হন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তা-কর্মচারীরা।

এ অফিস থেকে অবৈধভাবে আইপি টিভি পরিচালনার পাশাপাশি ভেজাল পণ্যও তৈরি করা হচ্ছিল। বিভিন্ন রাসায়নিকসহ সেখানে পাওয়া যায় মধু, বিভিন্ন মরিচ, হলুদ, মসলা, সয়াবিন, নারিকেল তেলসহ বিভিন্ন সামগ্রী।

জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত দুটি ভাগে ভাগ হয়ে অভিযান পরিচালনা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে একটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়।

এহসান মুরাদ সমকালকে বলেন, নীতিমালা অনুযায়ী যেসব আইপি টিভি লাইসেন্স কিংবা অনুমোদন না নিয়ে কার্যক্রম পরিচালনা করছে সেগুলো বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

হিমাদ্রি খীসা বলেন, নগরীর ওআর নিজাম রোডে সেন্ট্রাল প্লাজার পেছনে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত সি-ভিশন টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। টিভি পরিচালনার সরঞ্জাম জব্দ করে অফিস সিলগালা করে দেওয়া হয়েছে।

tag ট্যাগ: #1111