calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ৮০০ কাঁচামরিচ আদা ৪০০ টাকা কেজি!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৮০০ কাঁচামরিচ আদা ৪০০ টাকা কেজি!

সিলেটের গোলাপগঞ্জে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। আর আদার দাম ৪০০ টাকা। বৃহস্পতিবার বাজার থেকে উধাও হয়ে গেছে কাঁচামরিচ। শুক্রবার বাজার ছিল কাঁচামরিচ শূন্য।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ জুলাই ২০২৩ • সকাল ০৯:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ, পৌর শহরের প্রদান বাজার, ভাদেশ্বর, হেতিমগঞ্জ, লক্ষণাবন্দ, লক্ষীপাশাসহ উপজেলার চোট বড় সবকটি বাজারে পণ্যদ্রব্যের দাম ২ থেকে ৩ গুণ বেড়ে গেছে। বর্তমানে বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। আর আদার কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা!  গত সপ্তাহে কাঁচামরিচ ২০০ থেকে ২৫০ টাকা ও আদা ৩০০ টাকা কেজি বিক্রি করা হয়।

এছাড়া টমেটো ৮০-৯০ টাকা ঢেঁড়স ৬০ টাকা, আলু ৪০ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, বরবটি প্রতি আটি ৮০ টাকা লতি প্রতি আটি ৫০-৬০ টাকা মুখি ৭০-৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার রাতে পৌর শহরের প্রধান কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গোটা বাজার থেকে কাঁচামরিচ উধাও গেছে। বাজারে থাকা ছট বড় প্রায় সাড়ে ৩শ দোকানের মধ্যে একটিতেও কাঁচামরিচ ছিল না।

বাজারে কাঁচামরিচ নেই কেন জানতে চাইলে গোলাপগঞ্জ পৌর শহরের কাঁচাবাজারের ব্যবসায়ী জাকারিয়া শাহনাজ জানান, বাজারে কাঁচামরিচে অগ্নিমূল্য। তাই এতো দাম দিয়ে আমরা মরিচ আনি নাই।

আরেক ব্যবসায়ী মিনহাজ উদ্দিন বলেন, বাজারে সবধরনের পণ্য আছে শুধু কাঁচামরিচ নেই। কাঁচামরিচের কেজি এখন ৮০০ টাকা হওয়ায় কেউ আনতে চায় না।

tag ট্যাগ: #1111