calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / প্রবাসীর মেয়েকে ধর্ষণ ভয় দেখিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

প্রবাসীর মেয়েকে ধর্ষণ ভয় দেখিয়ে

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে হাবিজ ওরফে হাবি মিয়া (৫৭) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুলাই ২০২৩ • সকাল ১১:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩০৭ বার পঠিত

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিজ ওরফে হাবি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত করম আলীর ছেলে। 

পুলিশ ও মেয়ের পরিবার জানায়, ভুক্তভোগী শিশুর মা জীবিকার তাগিদে প্রবাসে রয়েছেন। বাড়িতে বাবা ও ভাইয়ের সঙ্গে বসবাস করে ওই শিশু। গত ২৭ জুন বিকালে তাদের বাড়ির পাশের একটি টেকে ওই কিশোরীকে একা পেয়ে হাবি মিয়া তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। একইভাবে পরের দিন ২৮ জুন সন্ধ্যা রাতে পুনরায় শিশুকে ধর্ষণ করে হাবি। 

ঘটনার আগের দিন শিশুটির বাবা ও ভাই সিলেটে বেড়াতে গিয়েছিল। তারা চার দিন পর ঘোড়াশালে ফিরে আসে। এদিকে মেয়েটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। পরে তার বাবা ধর্ষণের কিছুটা আলামত পেয়ে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে হাবি মিয়া তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে জানায়। শনিবার সন্ধ্যায় হাবি মিয়াকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করে ভুক্তভোগী মেয়ের বাবা পলাশ থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, ধর্ষণের অভিযোগের পর হাবি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

tag ট্যাগ: #1111