calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / বিশ্বে উড়াল গাড়ি প্রথমবারের মতো ছাড়পত্র পেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

বিশ্বে উড়াল গাড়ি প্রথমবারের মতো ছাড়পত্র পেল

বিশ্বে প্রথমবারের মতো উড়ন্ত গাড়ির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যে দৃশ্য একসময় কেবল কল্পবিজ্ঞানের দুনিয়া অথবা সিনেমাতে দেখা যেত তা এবার খালি চোখে বাস্তবে দেখতে পাবেন সবাই। এমনকি সেই বাহনে চড়ে মুহূর্তে পৌঁছে যাবেন অফিস...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুলাই ২০২৩ • সকাল ১১:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৩ বার পঠিত

অ্যাভিয়েশন ল’ ফার্ম অ্যারো ল সেন্টার অনুযায়ী, মার্কিন সংস্থা ‘আলেফ অ্যারোনেটিক্স’-এর তৈরি একটি বৈদ্যুতিক উড়ন্ত যানবাহনকে ছাড়পত্র দিল। যা সড়কপথে চলাচলের পাশাপাশি বিমানের মতোই আকাশে উড়তে এবং অবতরণ করতে সক্ষম।

জানা গেছে, গাড়িটির মূল্য ৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। তবে ‘আলেফ অ্যারোনটিক্স’ এখনো এ গাড়ির বিক্রয়যোগ্য মডেল নির্মাণ শুরু করেনি। আশা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা শুরু হবে। এর আগে, আলেফের তৈরি গাড়িটি ২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল। বৈদ্যুতিক এ গাড়িটি একবার চার্জ দিলে ১৭৭ কিলোমিটার আকাশপথে ও ৩২২ কিলোমিটার সড়কপথে পাড়ি দিতে সক্ষম।

এ অনুমতি পাওয়া গেলেও মার্কিন সরকার জানিয়েছে, প্রস্তুতকারী সংস্থা আলেফ-কে উড়ন্ত গাড়ির লোকেশন এবং ব্যবহারের উদ্দেশ্য সীমিত রাখতে হবে। ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা আলেফ অ্যারোনটিক্স। তাদের দাবি, এ গাড়ি শতভাগ বৈদ্যুতিক। একসঙ্গে ২ জন মানুষকে সঙ্গে নিতে পারে। এ গাড়ির মাধ্যমে শুধু ভিড় এড়ানোই সহজ হবে না, সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটা হ্রাস পাবে। গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও দাবি, ব্যক্তিগত গ্রাহক এবং করপোরেট গ্রাহক মিলিয়ে এখন পর্যন্ত তারা ৪৪০টি উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছেন।

tag ট্যাগ: #1111