calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / এক দফা দাবিতে বিএনপির আজকের পদযাত্রা শেষ হলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

এক দফা দাবিতে বিএনপির আজকের পদযাত্রা শেষ হলো

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক দফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির পদযাত্রাটি শেষ হয়েছে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ • রাত ০৯:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদর্শন করে দয়াগঞ্জ রায়সাহেব বাজার মোড়ে গিয়ে পৌঁছে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে। সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে এ পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

পদযাত্রা সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এরআগে দুপুর ১২টার দিকে গাবতলী থেকে মিরপুর বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রাটি গেলে এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করতে পাল্টা পাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষ বাঁধে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।

এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে বিএনপির আজকের এই পদযাত্রা।

সরেজমিনে দেখা যায়, পদযাত্রাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল। তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। তারা এই সরকারের অধীনে নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। অনেক নেতাকর্মীদের পিকআপ করে সাউন্ডবক্সে দলীয় গান বাজাতে দেখা যায়। পদযাত্রার চলাকালে রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

এ পদযাত্রার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগত নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ পদযাত্রা মিছিল শুরুর সময় সম্মুখ সারিতে ছিলেন।

গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি শুরু হওয়া পদযাত্রায় মগবাজারে যুক্ত হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরআগে গাবতলী ⇒ টেকনিক্যাল মোড় ⇒ মিরপুর (১) ⇒ মিরপুর (১০) গোল চত্বর ⇒ কাজীপাড়া শেওড়াপাড়া ⇒ তালতলা (আগারগাঁও) ⇒ বিজয় স্মরণী ⇒ কারওয়ান বাজার ⇒ এফডিসি ⇒ মগবাজার পর্যন্ত যায় এবং সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হয়ে মালিবাগ ⇒ কাকরাইল ⇒ নয়াপল্টন (পার্টি অফিস) ⇒ ফকিরাপুল ⇒ মতিঝিল (শাপলা চত্বর) ⇒ ইত্তেফাক মোড় ⇒ দয়াগঞ্জ ⇒ রায়সাহেব বাজার মোড় পর্যন্ত গিয়ে শেষ করে।

এ কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক দফা দাবিতে দেশের সব জেলা ও মহানগরীতে আজ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি ছিল। এছাড়া ঢাকা মহানগরে আগামীকালও এ কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, গত বুধবার (১২ জুলাই) ঢাকায় এক দফা ঘোষণার থেকে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা দাবিতে দু’দিনের পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন।

tag ট্যাগ: #1111