calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / তন্ময়ের কোচিং শেষে বাসায় ফেরা হলো না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

তন্ময়ের কোচিং শেষে বাসায় ফেরা হলো না

ফতুল্লায় ট্রাকচাপায় তাহের আহমেদ তন্ময় (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে ফতুল্লার ভোলাইল এলাকায় সড়কে এই দুর্ঘটনার পর রাতে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ • সকাল ০৮:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮০ বার পঠিত

তন্ময় ফতুল্লার ভোলাইল এলাকার সম্রাট মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দুই ভাইবোনের মধ্যে তন্ময় ছিল বড়। রাতে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তন্ময়ের বাবা সম্রাট মিয়া জানান, বিকালে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে ভোলাইল কেন্দ্রীয় মসজিদের পাশের সড়কে একটি ট্রাক তন্ময়কে চাপা দেয়। খবর পেয়ে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, তাৎক্ষণিক কেউ থানায় খবর দেয়নি। রাতে জানতে পেরেছি একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

tag ট্যাগ: #1111