calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / সুষ্ঠু নির্বাচন চাই সংবিধান-তত্ত্বাবধায়ক বুঝি না, : জি এম কাদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সুষ্ঠু নির্বাচন চাই সংবিধান-তত্ত্বাবধায়ক বুঝি না, : জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সংবিধান-তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ ও নিরপেক্ষ ভোটের জন্য নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চাই। সকল দলের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ জুলাই ২০২৩ • রাত ০৯:০১
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

তিনি বলেন, সরকার গণতান্ত্রিক ধারা ধ্বংস করে একনায়কতন্ত্র চালু করেছে। আগামী নির্বাচনও যদি এভাবে হয়, তাহলে রাজনীতি থাকবে না। এক নেতার একদলীয় শাসন চিরস্থায়ী হবে।

জি এম কাদেরের অভিযোগ, আওয়ামী লীগ জাপায় বিভক্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, ২০১৪ সালের পর আওয়ামী লীগ জাপায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। এতে জাপা দুর্বল হয়েছে। এ অবস্থা থেকে বের হতে চাই।

‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’ আওয়ামী লীগের এমন বক্তব্যের জবাবে জি এম কাদের বলেন, ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরস্থায়ী করতে হবে।’ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী হলেও বিএনপি নির্বাচনকে কলুষিত করতে চেয়েছিল। এরপর ওয়ান-ইলেভেনে যে সরকার গঠিত হয়, তা সংবিধান অনুযায়ী হয়নি। এখনও বৈধতা পায়নি। তবে জনগণ যে নির্বাচনকে বৈধ মনে করে, সেটিই বৈধ। সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই।

বিএনপি নেতাদের সুরে জি এম কাদের আরও বলেছেন, আওয়ামী লীগ বাদে সব দল এবং সাধারণ মানুষ বলছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিশ্ববাসী দেখেছে দলীয় সরকারের অধীনে কেমন নির্বাচন হয়। এরপর নিরপেক্ষ নির্বাচনের কথা বলার মুখ সরকারের নেই।

বিএনপি ও অন্যান্য বিরোধী দল যে অভিযোগ করে আসছে, তা-ই আজ জি এম কাদেরের মুখে শোনা যায়। তিনি বলেছেন, আন্দোলনে নামলে নির্যাতন করা হচ্ছে। সরকার বিরোধীদের দমন করতে সবকিছুই করছে। মানুষকে মানুষ মনে করে না। বিরোধীদের পাখির মত গুলি করা হয়। সরকারের দমন নীতিতে রাজনৈতিক শক্তির টিকে থাকা অসম্ভব।

টাঙ্গাইল জেলা জাপার সভাপতি আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় লিয়াকত আলীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

tag ট্যাগ: #1111