এর আগে গত ২০ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওরীন নুসরাত। বিয়ের পর স্বামী ইব্রাহীম খলিলের সাথে ঢাকা সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের পাশে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে থাকতেন নওরীন। সেখানেই তার মৃত্যুর হয়েছে। কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তার সহপাঠীরা।
বাড়ির ম্যানেজার ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ছয় মাস যাৎ রয়েছে। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে বিয়ে হয়। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরীনকে নিয়ে আসেন। আজ বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় নওরীন। পরে খবর পেয়ে নুসরাতকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে লাশ থানায় নিয়ে যায়।
নওরীনের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।