calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / প্রধানমন্ত্রীর অভিনন্দন ভারতের বিপক্ষে সিরিজ জয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

প্রধানমন্ত্রীর অভিনন্দন ভারতের বিপক্ষে সিরিজ জয়ে

রোমাঞ্চকর ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলল টাইগাররা। বাংলাদেশের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • বিকাল ০৫:২৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

এক বিজ্ঞপ্তিতে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

advertisement

বুধবার মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পর বোলারদের দাপটে ভারতকে হারায় বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বিপক্ষে এ নিয়ে টানা ২ ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। সবশেষ ২০১৫ সালে মিরপুরেই ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপে ধস নামে বাংলাদেশ ইনিংসে। দলীয় ৬৯ রানেই টপঅর্ডারের ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। দলের চরম বিপর্যয়ে হাল ধরলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের অসাধারণ জুটি ও মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে স্বাগতিক বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান করতে পারে রোহিত বাহিনী।

tag ট্যাগ: #111