calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কোচিং সেন্টার আজ থেকে ৪৩ দিন বন্ধ থাকবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কোচিং সেন্টার আজ থেকে ৪৩ দিন বন্ধ থাকবে

এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। এ পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে ৪৩ দিন দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, আজ সোমবার (১৪ আগস্ট) থেকে আগামী ২৫...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট ২০২৩ • সকাল ১১:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪ বার পঠিত

জানা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীর মধ্যে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র ও ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। দেশের ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য দুই হাজার ৬৫৮টি কেন্দ্র স্থাপন করা হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়। তবে, নতুন করে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ১, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর মাদরাসাসা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর। গতকাল রোববার (১৩ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

tag ট্যাগ: #1111