calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ছেলেকে নিয়ে গেছে পুলিশ জেলা বিএনপি নেতাকে না পেয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ছেলেকে নিয়ে গেছে পুলিশ জেলা বিএনপি নেতাকে না পেয়ে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে না পেয়ে ছোট ছেলে প্রীতমকে (২০) বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ • সন্ধ্যা ০৬:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

 সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম টাওয়ারে এ অভিযান চালানো হয়।  

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমার বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। বাসায় তল্লাশি চালিয়ে আমার সন্ধান না পেয়ে আমার ছোট ছেলে প্রীতমকে নিয়ে চলে যায় পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করে তারা এবং আমার বাড়িঘর ভাঙচুর ও তছনছ করে।

মনিরুল ইসলাম রবির সহধর্মিণী নিলুফার ইয়াসমিন জানান, রাতে শতাধিক পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তা হলে কেন পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেল?

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম রবির ছেলেকে থানায় আনা হয়েছে। এখনো তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি।

tag ট্যাগ: #111