আনুমানিক বছর পঞ্চাশ বয়সী মাহবুব আলম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফরহাদ উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মইদুল ইসলাম জানান, ভারতে স্বর্ণ পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এসময় মাহবুব আলম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৯৯৩ গ্রাম।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
stars
বিশেষ প্রতিবেদন
এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন
সাতক্ষীরায় পাচারকারি গ্রেপ্তার সাতটি স্বর্ণেরবারসহ
সাতক্ষীরায় সাতটি স্বর্ণেরবারসহ মাহবুব আলম নামের এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।
person
স্টাফ রিপোর্টার
verified
Junior Reporter
schedule
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট ২০২৩ • দুপুর ১২:৪৯
history
আপডেট: ৩ বছর আগে
timer
২ মিনিট পড়ার সময়
visibility
১৫৬ বার পঠিত