পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপ দেখাবে টফি। তা ছাড়া ৫ অক্টোবর থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে। সারাদেশের ক্রিকেট ভক্তরা যেকোনো নেটওয়ার্ক টফিতে মেগা ক্রিকেট ইভেন্ট দুটি উপভোগ করতে পারবেন। অ্যাপ এবং গুগল প্লে স্টোর থেকে টফি অ্যাপ ডাউনলোড করা যায়।
বাংলালিংক ব্র্যান্ডের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত জানালেন, জনপ্রিয় ক্রিকেট ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে টপ অব মাইন্ডের সঙ্গে চুক্তি করেছি। টফি দেশে লাইভ খেলা সম্প্রচারে পরিচিত প্ল্যাটফর্ম । ফিফা বিশ্বকাপের পর এবার এশিয়া কাপ এবং আইসিসি ম্যানস ওডিআই বিশ্বকাপ ক্রিকেটও দেখা যাবে টফিতে। লাইভ স্ট্রিমিং সেবায় টফি পরিচিত ওটিটি প্ল্যাটফর্ম। ক্রিকেট ভক্তদের ভালো মানের ডিজিটাল অভিজ্ঞতা দেবে টফি। কয়েকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ডিজিটাল বিজ্ঞাপনের চাহিদা পূরণ করছে টফি। জনপ্রিয় স্পোর্টিং ইভেন্টের মাধ্যমে ব্র্যান্ডগুলো গ্রাহকদের সঙ্গে ডিজিটালভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
টপ অব মাইন্ড গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল বলেন, ইতোমধ্যে টফি স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়। চুক্তির মাধ্যমে দুটি মেগা ক্রিকেট ইভেন্ট দেশের কোটি কোটি দর্শকের কাছে পৌঁছে যাবে।