calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / আর ছবির মান নষ্ট হবে না হোয়াটসঅ্যাপে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

আর ছবির মান নষ্ট হবে না হোয়াটসঅ্যাপে

নতুন এক আপডেট চালু করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ‘এইচডি কোয়ালিটি’ ও ‘হাই রেজুলেশন’ কনটেন্ট পাঠানোর সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২০ আগস্ট ২০২৩ • সকাল ১১:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১১ বার পঠিত

হোয়াটসঅ্যাপ জানায়, এই আপডেট আসতে পারে ‘আসন্ন সপ্তাহগুলোয়’। এ সেবায় ‘শিগগিরই’ এইচডি ভিডিওর সুবিধাও পাবেন গ্রাহক। এর জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

অ্যাপে কাউকে বার্তা পাঠানোর মতোই এসব ছবি সুরক্ষিত থাকবে ‘অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন’ ব্যবস্থার মাধ্যমে।

এরপরও ছবি পাঠানোর ক্ষেত্রে প্রচলিত ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ ডিফল্ট হিসেবে রাখবে সেবাটি। কোম্পানিটি জানিয়েছে, যেন ‘দ্রুত ও নির্ভরযোগ্য উপায়ে’ ছবি শেয়ার করা যায়, নতুন এই আপডেটে হোয়াটসঅ্যাপ তা নিশ্চিত করবে।

তবে ছবি এইচডি কোয়ালিটিতে পাঠানোর পরও চাইলে সেটি স্ট্যান্ডার্ড ডেফিনিশনেই দেখার সুবিধা পাবেন প্রাপক। আর কাউকে যদি বাজে নেটওয়ার্ক সংযোগ থেকে ছবি পাঠানো হয়, তবে তিনি ওই ছবির স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাওয়ার পাশাপাশি একে ‘ফুল রেজুলেশনে’ আপগ্রেডের সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’।

দীর্ঘদিন ধরেই ছবি পাঠানোর ক্ষেত্রে এর রেজুলেশন বদলানোর সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এছাড়া নেটওয়ার্ক সংযোগের ভিত্তিতে ব্যবহারকারীর ফোনে স্বয়ংক্রিয়ভাবে তুলনামূলক ভালো ছবি বা ডেটা সংরক্ষণের মধ্যে বাছাই করার সুযোগও দিচ্ছে এটি। তবে ব্যবহারকারী সেরা মানের ছবি বাছাইয়ের পরও এর আকার কমে যাওয়ার পাশাপাশি মূল ছবির ‘ডিটেইল’ ও রেজুলেশন হারিয়ে যেত।

সেবাটি থেকে সেরা মানের ছবি পাঠানোর বেলায় ব্যবহারকারীকে ব্যাপক ‘কাঠখড় পোড়াতে’ হয়েছে এতোদিন।

ছবি পাঠানোর পর এর আকার ও মান কমিয়ে দেওয়া নিয়ে অসস্তুষ্ট ছিলেন হোয়াটসঅ্যাপের গ্রাহকরা। তবে মালিকানাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো বেশিরভাগ মেসেজিং সেবায় ছবির মান তুলনামূলক ভালো থাকে বলে উল্লেখ করেছে প্রতিবেদনে।

বন্ধুদের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ারিংয়ে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে কারও ফোনে ছবিগুলো পাঠানোর পর তুলনামূলক কম রেজুলেশনের ছবি দেখতে পান প্রাপক। অবশেষে ছবির রেজুলেশন কমিয়ে আনার প্রক্রিয়া থেকে মুক্তি পাবেন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

tag ট্যাগ: #1111