calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আলমডাঙ্গায় হতাহত ৮ ট্রাক-ইজিবাইক সংঘর্ষে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আলমডাঙ্গায় হতাহত ৮ ট্রাক-ইজিবাইক সংঘর্ষে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত ছয়জন আহতের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে (২১ আগস্ট) আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২১ আগস্ট ২০২৩ • সকাল ১১:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২০০ বার পঠিত

জানা গেছে, হাটবোয়ালিয়া গাংনী সড়কে ফুটবল মাঠ সংলগ্ন স্থানে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও সখা মোল্লার ছেলে খায়রুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। বাকি ছয়জন গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন- একই গ্রামের মজনু মিয়ার ছেলে আজিজুল হক (৪১), মৃত ওয়াজ মন্ডলের ছেলে ডানুর উদ্দিন (৪৫), তমির উদ্দিনের ছেলে দিপু (১৯), ছলিম উদ্দিনের ছেলে আ: সামাদ (৩০), মৃত আ: গনির ছেলে আশাদুল ইসলাম (৫৫) ও মৃত নিয়ামত মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৩৭)।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের আটজন দিনমজুর প্রতিদিনের ন্যায় ভোররাতে আনুমানিক ৫টার দিকে গাংনী তেতুলবাড়িয়া বর্ডার এলাকাতে কাজের উদ্দেশে ইজিবাইক যোগে বের হয়। পরে ইজিবাইক হাটবোয়ালিয়া বাজার ফুটবল মাঠের নিকট পৌঁছালে অপরদিক গাংনী বানিয়াপুকুর থেকে মাছবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দু’জন ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ কামরুল হাসান জানান, ভোররাতে হার্ডবোয়ালিয়া বাজারের পাশে ফুটবল মাঠের সামনে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের খবরে আমি আমার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয় ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হারদী হাসপাতালে পাঠিয়েছি।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিক্যাল অফিসার আসিফ আব্দুল্লাহ জানান, খুব সকালেই দুর্ঘটনায় আটজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় লোকজন, হাসপাতালে আসার আগেই দু’জনের মৃত্যু হয়েছিল, বাকি ছয়জনের অবস্থা ছিল গুরুতর তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

tag ট্যাগ: #1111