calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ৩ দিন ধরে বাস চলাচল বন্ধ ফরিদপুর-রাজবাড়ী রুটে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৩ দিন ধরে বাস চলাচল বন্ধ ফরিদপুর-রাজবাড়ী রুটে

ফরিদপুর ও রাজবাড়ীর বাস শ্রমিকদের দ্বন্দ্বে দুই রুটে সরাসরি বাস চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। রাজবাড়ী সীমানায় তাদের বাস চলাচল করলেও ফরিদপুর সীমানায় বাস চলাচল বন্ধ রয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

এতে বাস থেকে নেমে বাধ্য হয়ে মাহেন্দ্র-অটোরিকশায় (থ্রি-হুইলার) চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এ কারণে মালামাল নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। 

বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ফরিদপুর থেকে সরাসরি রাজবাড়ী-গোয়ালন্দ বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ প্রশাসন বলছে, সমস্যা হয়েছে দুই জেলার মালিক ও শ্রমিক সমিতির মধ্যে। তাদের নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে বলা হয়েছে। 

তবে ফরিদপুর বাস মালিকের এক নেতা বলেন, এ উদ্যোগ তাদের পক্ষ থেকে কিংবা রাজবাড়ীর পক্ষ থেকে নেওয়ার চাইতে প্রশাসন নিলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

জানা যায়, ফরিদপুর ও রাজবাড়ী শহর থেকে প্রতিদিন সকাল ৬টায় রাজবাড়ী ও ফরিদপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। প্রতি ১০ মিনিট পর পর একটি করে বাস ছাড়ে। রাত ৮টা পর্যন্ত এভাবে বাস চলতে থাকে। অপরদিকে ফরিদপুর থেকে দৌলতদিয়ার বাস চলাচল করে আধা ঘণ্টা পর পর।

ফরিদপুর ও রাজবাড়ী পথে প্রতিদিন অন্তত ৮০ বার বাস চলাচল করে। সকাল ৬টা থেকে বাস চলা শুরু হয় এবং রাত ৮টা পর্যন্ত অব্যাহত থাকে। অপরদিকে ফরিদপুর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পথে প্রতিদিন ৪০ বার বাস চলাচল করে। গত বুধবার সকাল ৬টা থেকে এই দুই পথে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এ পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়।

ফরিদপুর শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী ও ফরিদপুরের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে এক জেলার বাস অন্য জেলার সীমানায় ঢোকা বন্ধ করে দেওয়া হয়। 

রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, গত মঙ্গলবার বিকালে ফরিদপুর থেকে রাজবাড়ীর একটি বাস ফিরিয়ে দেয় সেখানকার বাস মালিক সমিতি। এরই প্রতিবাদে ৩০ আগস্ট সকাল থেকে কোনো বাস ফরিদপুরে যাবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিষয় নিয়ে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত হলে বাস চলাচল শুরু করা হবে।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, গত বুধবার রাতে একটি সিদ্ধান্ত হয়েছিল দুই জেলার বাসগুলো নিজ নিজ জেলার সীমান্ত এলাকা পর্যন্ত যাবে। কিন্তু পরে চিন্তা করে দেখা যায়, এতে যাত্রী কম হবে, তেল খরচ উঠবে না এবং যাত্রীদের ভোগান্তি হবে। এ বিবেচনা করে ফরিদপুরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর বলেন, দুই জেলার পরিবহণ মালিক ও শ্রমিকরা বসে গত বুধবার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা নিজ নিজ জেলার শেষ সীমানা পর্যন্ত বাস চালাবেন। তবে রাজবাড়ী এ সিদ্ধান্ত মেনে ফরিদপুরের সীমান্ত পর্যন্ত বাস চলাচল বৃহস্পতিবার থেকে শুরু করলেও ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

tag ট্যাগ: #1111