calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / চালকসহ নিহত ৩ ঘন কুয়াশায় বাস-পিকআপ সংঘর্ষ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চালকসহ নিহত ৩ ঘন কুয়াশায় বাস-পিকআপ সংঘর্ষ

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশার কারণে দুরপাল্লার বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ • দুপুর ১২:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৬ বার পঠিত

রোববার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক মো. অলিউল্লাহ (২৩), একই উপজেলার বোয়ালিয়া গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপ হেল্পার আজিজুর রহমান নিশান (২৪) ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোতাসিম বিল্লাহ (২৫)। 

পুলিশ জানায়, ভোরে দিনাজপুর থেকে একটি পিকআপ টমেটো নিয়ে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি এবং বাসটি পালিয়ে যায়। এসময় পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। 

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

tag ট্যাগ: #2222