calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / স্বামীর কাণ্ড গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

স্বামীর কাণ্ড গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে !

দেড় বছর আগের ক্লুলেস একটি ডাকাতি মামলার আসল রহস্য উদঘাটন করেছে মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০১:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে এ ডাকাতি করেছিলেন স্বামী। 

অভিযুক্ত জাহিদ মোল্লা (৪২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাইজান গ্রামের আফতাব মোলার ছেলে। 

পিবিআই সূত্র জানায়, ২০২২ সালে ৬ মার্চে রাতে ১০ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে সিংগাইর উপজেলার চাকুলিয়া গ্রামে আরিফ মোল্লার বাড়িতে ডাকাতি করে। এসময় তারা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ৮ আনা ওজনের দুজোড়া কানের স্বর্ণের দুল, দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় সিংগাইর থানায় একটি ডাকাতি মামলা করেন ভুক্তভোগী মো. আরিফ।পুলিশের তদন্তে এ মামলার রহস্য উদঘাটন না হওয়ায় চলতি বছর মার্চে মামলাটি পুলিশ হেডকোয়ার্টার এর নির্দেশে পিবিআই মানিকগঞ্জ এ মামলা তদন্তের দায়িত্ব পান।  

এসআই (নিঃ) হিরণ চন্দ্র মজুমদার মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেফতার করে জানতে পারেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে ডাকাতির পরিকল্পনা করেন জাহিদ। সঙ্গে নেয় ফরিদপুরের আরেক বিশ্বস্ত ডাকাত বাবু কবিরাজ(৩৫)কে। এতে বেরিয়ে আসে ক্লুলেস এই ডাকাতি মামলার আসল কাহিনী।

প্রথমে মূল পরিকল্পনাকারী জাহিদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ফরিদপুর থেকে বাবু কবিরাজকেও গ্রেফতার করে পুলিশ।     

পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে বলেন, অভিযুক্ত জাহিদ ও বাবু করিরাজকে রোববার গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি। 

tag ট্যাগ: #1111