calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / দূরত্ব কমবে ৬৫ কিমি সুনামগঞ্জ-ঢাকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

দূরত্ব কমবে ৬৫ কিমি সুনামগঞ্জ-ঢাকার

সুনামগঞ্জ-ঢাকার আরেকটি বিকল্প সড়ক হচ্ছে কাঠইর-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ সড়ক। শাল্লা-আজমিরীগঞ্জ-লাখাই হয়ে সরাইলে গিয়ে মহাসড়কের সঙ্গে মিলবে এই সড়ক। প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে এই সড়কের কাজ ২০২৫ সালের জুনের মধ্যে শেষ...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

শাল্লা-আজমিরীগঞ্জের দূরত্ব ১৬ কিলোমিটার। এর মধ্যে সুনামগঞ্জ অংশের ১০ এবং হবিগঞ্জের ৬ কিলোমিটার। মাঝখানে গ্রাম শাল্লার কুশিয়ারা নদীর ওপর সেতু। সেতুর হবিগঞ্জ অংশে রয়েছে ফিরোজপুর গ্রাম। সেতুসহ এই অংশে ব্যয় হচ্ছে ৭৬৯ কোটি টাকা। এরই মধ্যে গ্রাম শাল্লা-ফিরোজপুর সেতুর কাজ ৬০ ভাগ শেষ হয়েছে।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের শাল্লার সদস্য সচিব পিসি দাস পীযূষ জানান, প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত জীবদ্দশায় এই সড়কের ফাইলওয়ার্ক করে গেছেন। এজন্য এই সড়কের সবচেয়ে বড় স্থাপনা, কুশিয়ারার ওপর নির্মিত সেতুর নাম তাঁর নামে করার দাবি জানানো হয়েছে।

শাল্লা-আজমিরীগঞ্জ সড়কে তিনটি ছোট সেতু ও আটটি কালভার্টের কাজ শেষ হয়েছে। সড়কের ১০ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার মাটি ও স্লোপ প্রটেকশনের কাজ হয়েছে। হবিগঞ্জ অংশের ৬ কিলোমিটারেও মাটির কাজ শেষ হয়েছে।

চলতি বছরের ২৮ মে থেকে কাঠইর-দিরাই-শাল্লা সড়কের কাজ শুরু হয়েছে। ৬২৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়ক বাস্তবায়িত হলে সেটি নেত্রকোনার খালিয়াজুড়ি, হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং ও কিশোরগঞ্জের ইটনা উপজেলাকে সংযুক্ত করবে। সুনামগঞ্জ-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ ও হবিগঞ্জের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং জানান, ২০২৫ সালের জুনের মধ্যে এই সড়কের কাজ শেষ হবে। চলতি অর্থবছরেই এই সড়কের ওপরের কার্পেটিং ও নিচের লেয়ার পর্যন্ত কাজ শেষ হবে। সড়কটি সুনামগঞ্জের কাঠইর, দিরাই, শাল্লা থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও লাখাই হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গোল চত্বরে গিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের সঙ্গে যুক্ত হবে।

tag ট্যাগ: #1111