calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / আইনি নোটিশ জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

আইনি নোটিশ জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে

জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেকসহ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৩৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৯ বার পঠিত

নোটিশে জেলা প্রশাসক ইমরান আহমেদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিন দিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী আইনগত পদেক্ষপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। যা পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, একজন সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে কোনো রাজনৈতিক দলের পক্ষে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে কোনো দলের পক্ষে ভোট চাইতে বা বক্তব্য দিতে পারেন না। জামালপুরের জেলা প্রশাসক এ ধরনের বক্তব্য দিয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর ২৫ (১) এর স্পষ্ট লঙ্ঘন করেছেন। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে নোটিশে।