মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।