calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / পাকিস্তানের কাজি ফয়েজ নতুন প্রধান বিচারপতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের কাজি ফয়েজ নতুন প্রধান বিচারপতি

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি কাজি ফয়েজ ইশা শপথ গ্রহণ করেছেন। তিনি উমর আতা বান্দিয়ালের স্থলাভিষিক্ত হলেন। বান্দিয়াল গতকাল অবসর গ্রহণ করেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৫ বার পঠিত

পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি আজ রোববার দেশের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে ফয়েজকে শপথ পাঠ করান। এসময় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার, সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনির, সিনেটররা, বিদেশী রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন প্রধান বিচারপতির মেয়াদ তুলনামূলকভাবে সংক্ষিপ্তই হবে। ২০২৪ সালের ২৫ অক্টোবর তিনি অবসরে যাবেন।

বিচারপতি ফয়েজ ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সর্বোচ্চ আদালতে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি প্রধান বিচারপতির ঠিক নিচের পদে থাকলেও ২০১৯ সালে রাষ্ট্রপতি তার বিরুদ্ধে রেফারেন্স দাখিল করার পর থেকে তিন বছর ধরে তিনি কোনো সাংবিধানিক মামলার বিচারকাজে জড়িত ছিলেন না।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

tag ট্যাগ: #111