calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / সি ড্রাইভের টুকিটাকি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

সি ড্রাইভের টুকিটাকি

ল্যাপটপের ‘সি’ ড্রাইভে সব সফটওয়্যারের ফাইল সুরক্ষিত থাকে। যখন কাজ করা হয়, তখন কোনো অ্যাপ্লিকেশন চালু করলে সেটি সি ড্রাইভের স্পেস নেয়। তাই কোনোভাবে সি ড্রাইভ ফুল হয়ে গেলে কোনো কাজই আর করা সম্ভব হয় না। জরুরি হয়ে পড়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০২:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

কীভাবে স্পেস বাড়াবেন

সি ড্রাইভের স্পেস বাড়ানোর জন্য সহজ উপায় হচ্ছে ডাউনলোড, ডেস্কটপ, ডকুমেন্ট, মিউজিক, পিকচার এবং ভিডিও ফাইল ফোল্ডার থেকে অপ্রয়োজনীয় ডকুমেন্ট ডিলিট করে দেওয়া। তারপর নিচের টুলবারে সার্চ অপশনে গিয়ে রান লিখে সার্চ দিতে হবে। রান অপশনে গিয়ে Temp লিখে এন্টার বাটনে ক্লিক করলে টেম্পোরারি কিছু ফাইল ফোল্ডার দৃশ্যমান হবে। এখানকার ফাইল কোনো কাজেই আসে না। ফলে সেগুলো ডিলিট করে দিতে হবে। একই পদ্ধতিতে রান অপশনে ‘%temp%’, recent লিখে অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করতে হবে। সব শেষে রিসাইকিল বিনে জমে থাকা ফাইল ডিলিট করতে হবে। উল্লিখিত পদ্ধতিতে সি ড্রাইভের স্পেস বাড়ানো যায়। উইন্ডোজে ‘ডিস্ক ক্লিনআপ’ নামে টুল আছে। সেটি বের করে সি ড্রাইভ ক্লিন করা যায়।

উইন্ডোজ আপডেট করার ফলে অনেক সময় পুরোনো উইন্ডোজ সংস্করণ জমা থেকে যায়। ফলে টুল ক্লিন করার সময় পুরোনো সব ফাইল ডিলিট হয়ে যাবে। আরকটি পদ্ধতি হলো নতুন করে উইন্ডোজ ইনস্টল করা।

উইন্ডোজ দেওয়ার সঙ্গে পার্টিশন ভেঙে নতুন করে স্পেস বাড়ানোর সুবিধা পাওয়া যায়। তাতেও সি ড্রাইভের সব ফাইল ডিলিট হয়ে যাবে। তাই পার্টিশন দেওয়ার আগে অবশ্যই সতর্ক থেকে প্রয়োজনীয় সব ফাইল ব্যাকআপ করে সুরক্ষিত রাখতে হবে।