ভাঙ্গার স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, ‘রাজবাড়ী থেকে লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গায় আসার পথে নওপাড়ায় রেল লাইনের পাতির প্রায় ২ হাজার ক্লিপ খুলে ফেলেছে এমন তথ্য জানার পর ট্রেন সেখানে থেমে যায়।’
স্টেশন মাস্টার আরও জানান, নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে বুধবার বিকাল ৫টার দিকে পুশ ট্রলি রেল লাইন চেক করার সময় প্রায় ১৫০০-১৬০০ প্যান্ডেল ক্লিপ খোলা দেখতে পায়। পরে বিষয়টি রাজবাড়ী রেল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পুশ ট্রলিটি নষ্ট হওয়া রেলপথের ওপর সিগনাল দিয়ে দাঁড়িয়ে থাকে। রেলপথটি মেরামত করে রাত ৯ টা ৪০ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে গিয়ে পৌঁছায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানান এই কর্মকর্তা। প্রায় আড়াই ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।