calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / পিরোজপুরের পথে পটুয়াখালী থেকে বিএনপির রোডমার্চ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পিরোজপুরের পথে পটুয়াখালী থেকে বিএনপির রোডমার্চ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বরিশাল বিভাগীয় বিএনপির রোডমার্চ পটুয়াখালী থেকে শুরু হয়ে এখন পিরোজপুরের পথে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ • দুপুর ০১:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৪ বার পঠিত

শনিবার (২৩ সেপ্টেম্বর) বোড়মার্চটি সকাল ১০টায় পটুয়াখালীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে পিরোজপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

দলটির নেতাকর্মীসহ হাজার হাজার লোক সারিবদ্ধভাবে রোডমার্চে অংশগ্রহণ করে।

জানা যায়, রোডমার্চটি পটুয়াখালী থেকে ৮০ কিলোমিটার পথ পার হয়ে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। রোডমার্চটি যাত্রা পথে বরিশালের রূপাতলী, ঝালকাঠীর সাইটপাইক্যা ও রাজাপুরে পথসভা করবে।

আরো জানা যায়, সবশেষ বিকেল ৩টায় পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হবে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ সমাবেশে সভাপতিত্ব করবেন। সমাবেশ স্থলে ইতোমধ্যেই অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন। পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের তত্ত্বাবধানে শুক্রবার সকাল থেকেই সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে।

পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান জানান, পিরোজপুর জেলা যুবদলের নেতৃত্বে রোডমার্চে তিন সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেছে।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে রোডমার্চ রবিশাল থেকে পিরোজপুরের উদ্দেশে যাত্রা করেছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও পিরোজপুর জেলা বিএনপি সকল প্রকার প্রস্ততি নিয়েছে। রোডমার্চে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছে।

tag ট্যাগ: #111