calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ধর্ষণ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার সোনাগাজীতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ধর্ষণ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার সোনাগাজীতে

ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কারাগারে থাকা আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: ইমাম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ১১:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

২৫ সেপ্টেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোসারেফ মিয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

বহিষ্কৃত ওই নেতা চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ফারুক হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের একটি সুশৃঙ্খল অঙ্গসংগঠন। এ সংগঠনের সাথে জড়িত থেকে কেউ অন্যায় করলে তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। একজন কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে এজহারভুক্ত আসামি ইমাম হোসেনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বিয়ের প্রলোভনে তুলে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেন ও তার সহযোগী রিয়াদ হোসেন কাজীর হাটের মিশু মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ওই কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ রিয়াদ ও ইমামকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

ইমাম হোসেন চরদরবেশ ইউনিয়নের সেনেরখীল গ্রামের আবু ইউসুফের ছেলে। তার সহযোগী রিয়াদ হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

tag ট্যাগ: #111