calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বিদেশগামী শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলবে না ভিসানীতি : শিক্ষামন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিদেশগামী শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলবে না ভিসানীতি : শিক্ষামন্ত্রী

ভিসানীতিতে বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। সংবিধান...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার মানুষ প্রয়োজন। আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। সততা ও যোগ্যতায় স্মার্ট হতে হবে। সোনার বাংলার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা এগিয়ে যাব।

বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

ভিসানীতি নিয়ে এ সময় মন্ত্রী আরও বলেন, ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ তারা খুব আগ্রহী যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দেশে যায়। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফিসের ওপর নির্ভরশীল।

দীপু মনি আরও বলেন, আমরা দীর্ঘ গবেষণা ও সবার মতামত নিয়ে নিয়া শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করেছি। এই শিক্ষাক্রম শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে সরিয়ে বুঝতে এবং বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করতে শেখাবে। এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কোনো কোনো মহল।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজে একজন খেলোয়াড় ছিলেন। ছাত্রজীবনে তিনি ফুটবল বাস্কেটবল খেলেছেন। পরবর্তীতে তিনি খেলাধুলার ব্যাপক পৃষ্ঠপোষকতাও করেছেন। এ বিষয়গুলোও সবার জানা উচিৎ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তোমরা স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নের চেয়েও বড় হবে বলে আমার প্রত্যাশা। এবারের প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে ৪৯৬ জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে।

tag ট্যাগ: #111