calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদের সমাবেশ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদের সমাবেশ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ও উন্নত চিকিৎসার্থে বিদেশে পাঠানোর দাবিতে সুপ্রিম কোর্টে নারী আইনজীবীরা সমাবেশ করেছেন।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

বুধবার দুপুর ১টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী নারী আইনজীবীদের উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নাসরিন আক্তারের সঞ্চালনায় নারী আইনজীবীদের সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, ডঃ আরিফা জেসমিন নাহিন, শামীমা সুলতানা দীপ্তি, শাম্মী আক্তার, মৌসুমি আক্তার, আফসানা সুভ্রা, টুম্পা রিফাত, জেসমিন আক্তার, মিনা বেগম মিনি, মেহবুবা জুই, আনজুম আরা মুন্নী, সৈয়দা লাইলি, ফাতেমা আক্তার, নুর বাধন প্রমুখ।

সমাবেশে শতাধিক নারী আইনজীবী অংশ নিয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে তারা সরকারের পদত্যাগের হুমকি দেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা একজন মানুষের মৌলিক অধিকার। সাংবিধানিক অধিকার। অথচ এই মৌলিক অধিকার থেকে বেগম খালেদা জিয়াকে বার বার বঞ্চিত করা হচ্ছে। তিনি মানবিকতা দেখিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান।

tag ট্যাগ: #111