calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আইন-আদালত / প্রধান বিচারপতিকে নজিরবিহীন বললেন তরবারি দেয়াকে রিজভী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

প্রধান বিচারপতিকে নজিরবিহীন বললেন তরবারি দেয়াকে রিজভী

মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান দেশের প্রধান বিচারপতিকে তরবারি উপহার দেয়াকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন,'আমাদের দেশে ১৮৭৮ সালের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ • বিকাল ০৩:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

শনিবার(৩০ সেপ্টেম্বর)সকালে রাজধানীর শেরে বাংলা নগরে ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,'আপনারা নিশ্চয়ই ভূলে যাননি হুসাইন মোহাম্মদ এরশাদকে সেই সময়ে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন একটি অস্ত্র দিয়েছিল যেটি তার বাসায় ছিল।এটার কারনে এরশাদের সাঁজা হয়েছিল।তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন।এই যে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান তিনি যে তরবারি দিচ্ছেন প্রধান বিচারপতিকে এটা কোন আইনে দিলেন?আসলে ওরা দেশের প্রচলিত কোন আইন কানুন তোয়াক্কা করে না আমি আগেও বলেছি। তারা মনে করে শেখ হাসিনার কথাই আইন।

বিএনপির এই মুখপাত্র বলেন,'
যারা শেখ হাসিনার তল্পিবহন করে যারা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন এবং ফ্যাসিজমকে সমর্থন করে তারা যা কিছু করে এটাই হচ্ছে বৈধ।পৃথিবীতে কোন দৃষ্টান্ত আছে এই ধরনের ঘটনা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান যিনি দেশের প্রধান বিচারপতিকে তরবারি দিচ্ছেন।প্রধান বিচারপতি যিনি থাকেন ন্যায় বিচার করার জন্য নিরবে নিভৃতে কেউ যাতে তাকে পক্ষপাতিত্তের দিকে না নিতে পারেন সেটাই হচ্ছে ন্যায় বিচারের দৃষ্টান্ত।এত বড় অন্যায় করলেন এর সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবৎজীবন কারাদন্ড।সর্বনিম্ন সাজা হবে ৭ বছর জেল এরশাদ তার উদাহরণ।

রিজভী বলেন,'এখন ডিসি-এসপিরা নৌকার পক্ষে ভোট চায়। তারা কাউকে পছন্দ করতে পারেন, ভোট দিতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের পক্ষে ভোট চাইতে পারেন না। কারণ নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন ডিসি, তাহলে কীভাবে একজন ডিসি নৌকার পক্ষ ভোট চায়। এতে বোঝা যায় শেখ হাসিনার আগামী নির্বাচন কত একতরফা ও গণবিরোধী হবে তার নমুনা এখনি ফুটে উঠেছে।

tag ট্যাগ: #111