calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / গুগল লোকেশন ট্র্যাক করছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

গুগল লোকেশন ট্র্যাক করছে

ব্যবহারকারীদের লোকেশন অবৈধভাবে ট্র্যাক করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্য থেকে এ অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ • দুপুর ০২:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

ইতোমধ্যেই মিশিগানের অ্যাটর্নি জেনারেলের অফিস এ অভিযোগ নিষ্পত্তি করতে ৩৯১ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার কোটি টাকা। মঙ্গলবার গুগলের বিরুদ্ধে এ জরিমানার বিষয়ে জানানো হয়ে। রয়টার্স।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য অরিগন ও নেব্রাস্কা কর্তৃপক্ষের নেতৃত্বে হওয়া এক তদন্তে এ ভয়াবহ তথ্য সামনে এসেছে। এতে দেখা গেছে, গত মাসে কয়েকটি নির্দিষ্ট ফার্মের ব্যবহারকারীদের লোকেশন অবৈধভাবে ট্র্যাক করা হয়েছে। যা ব্যবহারকারীদের জন্য খুবই উদ্বেগের।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আরও বলা হয়, জরিমানা প্রদান ছাড়াও গুগলকে ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছ হতে হবে। বিশেষ করে তারা যখন কোনো তথ্য গ্রহণ বা বিশেষায়িত ওয়েবপেজ ব্যবহার করবেন। অ্যাটর্নি জেনারেল টম মিলার বলেন, যখন একজন ব্যবহারকারী ডিভাইসে বর্তমান লোকেশন শেয়ার করতে চাইবেন না, তখন তিনি গুগলকে বিশ্বাস করেই করছেন। তখন গুগল চাইলেও কোনো ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করতে পারবেন না।

তিনি বলেন, এ রায়ে এটি স্পষ্ট যে, গুগলকে আরও স্বচ্ছ হতে হবে। একই সঙ্গে দেশের প্রচলিত প্রাইভেসি আইন মেনেই এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।এ নিয়ে গুগলের মুখপাত্র জোস কেসটেন্দা বলেন, আমরা এ তদন্তটি নিষ্পত্তি করছি। অবশ্য আমরা এ ধরনের পলিসি আরও এক বছর আগেই পরিবর্তন করেছি। গুগল এক ব্লগ পোস্টে জানায়, সামনের দিনগুলোতে গুগল তাদের লোকেশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতার পরিচয় দেবে।

tag ট্যাগ: #111