১১ অক্টোবর বিকেল ৩টায় এগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলো শরিয়তপুর জেলার মেহেরালি গ্রামের গোলাম মওলার ছেলে সোহাগ হাসান (২৪)।
বিজিবি সন্ধ্যায় এক প্রেসবিগপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়, সোহাগ ওই দিন বিকেলে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। তার গতিবিধি সন্দেহ হলে বিজিবি-দর্শনায় একটি এক্সরে রুমে নিয়ে তার দেহ চেকাপ করায়। পরে তার মলদ্বারে বিশেষ ব্যবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান, এ বিষয়ে চেকপোস্ট বিজিবির টহল কমান্ডার আ: জলিল দর্শনা থানায় মামলা করেছেন। আসামিকে দর্শনা থানায় ও মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়।