calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / তথ্য ও প্রযুক্তি / মানসিক সুস্থতায় টিকটক প্রচারণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

মানসিক সুস্থতায় টিকটক প্রচারণা

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালু করেছে টিকটক। অক্টোবর মাসে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যের সব সমস্যা কমিয়ে আনার লক্ষ্যে টিকটক মানসিক স্বাস্থ্য দিবসটি উদযাপন করছে। যা প্ল্যাটফর্মের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ • দুপুর ১২:৩৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

গ্লোবাল অ্যাপ সমীক্ষার তথ্যানুসারে, বাংলাদেশি ৫৮ শতাংশ টিকটক ব্যবহারকারী টিকটকের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বলে মনে করেন। টিকটকের গ্লোবাল ক্যাম্পেইন (#MentalHealthAwareness: Better Together) চলবে পুরো অক্টোবর মাসজুড়ে। টিকটক প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তাদের মানসিক সুস্থতা নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গল্প শেয়ার করতে উৎসাহিত করছে।

বাংলাদেশে ক্রিয়েটর ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করেছে টিকটক। মানসিক সুস্থতা বা ওয়েল বিয়িংয়ের বিষয়গুলোর সঙ্গে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সম্পৃক্ত করতে টিকটকের ওয়েলনেস হাব পেজে ভিডিও ও প্লেলিস্ট প্রদান করে। জুবায়ের, নানজিবা এবং সাইফ সারওয়ারের মতো দেশের আরও অনেক ক্রিয়েটর প্রচারণায় অংশ নিয়েছেন।

ব্র্যাক, ইউনিসেফ সাউথ এশিয়া, সেলিব্রিটি, নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের মতো প্রতিষ্ঠানগুলো এতে সহযোগিতা করেন। কনটেন্ট ক্রিয়েটর নানজিবা বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করতে টিকটকের উদ্যোগটি প্রশংসনীয়। নিজের অভিজ্ঞতা বিনিময়ে প্ল্যাটফর্মটি আমার মত অনেকের জন্য দারুণ সুযোগ।

অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা জরুরি। টিকটক এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা সহানুভূতি ও সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

কনটেন্ট ক্রিয়েটর জুবায়ের বলেন, টিকটকের মানসিক স্বাস্থ্য উদ্যোগটি উৎসাহমূলক। আশা করছি উদ্যোগটি চলমান থাকবে।

ব্র্যাক জানিয়েছে, টিকটকের মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচারের উদ্যোগকে স্বাগত। এমন প্রচারাভিযান মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে জরুরি।

বাংলাদেশি ব্যবহারকারীরা তাদের অনুপ্রেরণামূলক গল্প ও সুস্থতার অভিজ্ঞতা বিনিময়ে উৎসাহিত হচ্ছেন লোকাল হ্যাশট্যাগ #মেন্টালহেলথ এবং #সেলফকেয়ার যুক্ত করে।

tag ট্যাগ: #111