calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / ব্যতিক্রমী আয়োজন সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ব্যতিক্রমী আয়োজন সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে

গ্রামের সাধারণ মানুষকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩ অক্টোবর) পরিষদ চত্বরে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ • সকাল ১০:০২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৬ বার পঠিত

পরে সংসদ সদস্য নিক্সন চৌধুরী চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে কৃষি আবহাওয়া কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া কৃষকের মাঝে সার ও তৈলবীজ বিতরণ এবং অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন।


চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ বলেন, ‘সকল জনগণকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সরকারের এই মহতি উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই উপজেলায় শতভাগ মানুষকে পেনশন স্কিমের আনতে সকলের সহযোগিতা কামনা করছি। পেনশন স্কিমের আওতায় চরভদ্রাসন উপজেলাকে দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিণত করব। ইতোমধ্যেই পাঁচ শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছেন।’

নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ জনগণ ও প্রবাসীদের জন্য যে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন, তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চরভদ্রাসন উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।’

তিনি বলেন, ‘দেশের মধ্যে চরভদ্রাসন উপজেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে তা মডেল হিসেবে পরিণত হবে।’

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #111