calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / আজ নয়া দিগন্তের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আজ নয়া দিগন্তের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

২০০৪ থেকে ২০২৩ সাল ১৯ বছর পূর্ণ করে বিশে পা রাখছে দৈনিক নয়া দিগন্ত। এই অভিযাত্রা কালের বিবেচনায় হয়তো দীর্ঘ পথ নয়। তবে গণমাধ্যমের জন্য এই পথ-পরিক্রমার সময়টি ছিল বেশ কঠিন। এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ • সকাল ১০:০২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৭ বার পঠিত

এসবের মোকাবেলা করেই বাংলাদেশের গণমাধ্যমকে সত্য প্রকাশের অঙ্গীকারকে এগিয়ে নিতে হয়েছে। নয়া দিগন্ত বরাবরই এই অঙ্গীকারের প্রতি ছিল অবিচল। সংবাদপত্রের জন্য অপরিহার্য বিজ্ঞাপন প্রাপ্তি তুলনামূলক কমে যাওয়া এবং নিউজপ্রিন্টের মতো মুদ্রণ উপকরণের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়াসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে পথচলা অব্যাহত রেখেছেন নয়া দিগন্তের সাংবাদিক-কর্মীবৃন্দ।

চলার এই পথে নয়া দিগন্তের পাঠক, বিজ্ঞাপনদাতা, শেয়ারহোল্ডার, বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন বৈরী অবস্থাকে জয় করে সত্যের প্রতি অঙ্গীকার রক্ষায় সাহায্য করেছে। নয়া দিগন্তের অঙ্গীকার এ দেশের মাটি মানুষ সার্বভৌমত্ব নিরাপত্তা ও সার্বজনীন বিশ্বাসের প্রতি। একই সাথে পরম করুণাময়ের প্রতি বিশ্বাসকে ধারণ করে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার ব্যাপারে আস্থাশীল।


tag ট্যাগ: #111