এই হট এয়ার বেলুন পরিষেবা দৈনন্দিন জীবনের জন্য অপারেটিং সিস্টেম বলে জানিয়েছে উবার। বর্তমানে বিভিন্ন দেশে বাইক ভ্রমণের পরিষেবাও চালু করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে ভারতে টুক-টুকস, গ্রিসে মৌসুমী নৌকা পরিষেবা এবং ব্রিটেনে ফ্লাইট বুকিং। এবার সেই তালিকায় যুক্ত হল তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে এই হট বেলুন পরিষেবা। এতে পর্যটকদের চাহিদা পূরণ করবে বলে মনে করছে উবার।
প্রসঙ্গত, বর্তমানে তুরস্ক উবারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজারের মধ্যে একটি। ২০২২ সালেই তুরস্কে অ্যাপ ভিত্তিক ভ্রমণের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। দেশটির নয়টি শহরে উবারের ৩০ হাজারের বেশি ট্যাক্সি ড্রাইভার রয়েছে। এর মধ্যে সবেচেয়ে বেশি রয়েছে ইস্তামবুলে।
উবার প্রথম ১০০ জন হট এয়ার বেলুন রাইডারকে কমপ্লিমেন্টরি রাইড অফার করেছে। বিনামূল্যে রাইডারদের এই পরিষেবা দেয়ার মধ্যে দিয়ে পরিষেবাটি জনপ্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। অ্যাপে ডেডিকেটেড রিজার্ভ সেকশনের মাধ্যমে কমপক্ষে ১২ ঘণ্টা আগে অ্যাডভান্স টিকিট বুকিং করতে হবে। বিশ্বের একাধিক স্থানে উবার তাদের পরিষেবা বৃদ্ধি করেছে। তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে এই হট এয়ার বেলুন পরিষেবা চালু তাদের একটি নতুন চমক, তা বলাই বাহুল্য। সূত্র: ব্লুমবার্গ।