calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / কুষ্টিয়ায় লাঠিখেলা প্রদর্শন ৩ দিনের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় লাঠিখেলা প্রদর্শন ৩ দিনের

কুষ্টিয়ার পল্লীতে চলছে তিন দিনব্যাপী গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। ঢাক-ঢোল আর লাঠির তালে তালে নাচা-নাচির মধ্যে খেলোয়াড়দের একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে এ লাঠিখেলা।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ • বিকাল ০৪:১৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিন দিনের এই লাঠি খেলা শেষ হয়েছে। তিন দিনের এ লাঠিখেলা উৎসবের আয়োজন করে ‘আপডেট কুষ্টিয়া’ নামে একটি ফেসবুক গ্রুপ পেজ।

সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামে এই গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ১২টি দলের ৮২ জন লাঠিয়াল অংশ নেয় এ খেলায়।

খেলার আয়োজক অর্পণ মাহমুদ জানান, পঞ্চমবারের মতো এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে। আবহমানকাল ধরে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একসময় বিনোদনের খোরাক জুগিয়েছে এ লাঠিখেলা। প্রতিবছর তিন দিনের এ খেলা দেখতে বিভিন্ন জায়গা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভীড় জমায়।

লাঠিখেলার ওস্তাদ জনাব আলী জানান, তারা প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন এলাকায় লাঠিখেলা করে থাকেন। তবে এ খেলার সাথে জড়িতরা সকলেই গরিব। তারা দুঃখ-দৈন্যেদশা নিয়ে জীবনযাপন করেন। এবারের লাঠিখেলায় কুষ্টিয়াসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের খেলোয়াড়রা অংশগ্রহণ করে তাদের লাঠির ক্রীড়াকৌশল প্রদর্শন করেন।

tag ট্যাগ: #111