calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সারা বাংলা / বগুড়ায় ওসিসহ আহত ৬ ছাত্রদল-পুলিশ সংঘর্ষ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বগুড়ায় ওসিসহ আহত ৬ ছাত্রদল-পুলিশ সংঘর্ষ,

বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। প্রাথমিকভাবে ছাত্রদলের আহত নেতাকর্মীদের নাম পরিচয় জানা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ • সকাল ১১:০৮
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭ বার পঠিত

এদিকে সকাল থেকে বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা হরতালে বগুড়ায় জনজীবন স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিএনপি-জামায়াত বা সমমনা দলগুলো কোন মিছিল করতে পারেনি। শহরের প্রধান সড়কগুলোতে ত্রি-হুইলার, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ সবরকম যানবাহন চলাচল করছে। তবে বগুড়া-রংপুর মহাসড়কে দূর পাল্লার যাত্রীবাহী কোন যানবাহনের দেখা মেলেনি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়াও সড়কগুলোতে টহল দিচ্ছে পুলিশ ও র‍্যাবের একাধিক দল। সেবা দানকারী প্রতিষ্ঠান বাদে শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাঠ বন্ধ রয়েছে। 

তবে ভিন্ন চিত্র দেখা গেছে বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে। সদর উপজেলার বারোপুর থেকে শিবগঞ্জের চন্ডিহারা পর্যন্ত বিএনপি জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে থেমে থেমে পিকেটিং করছে। তারা যানবাহনগুলোর চাকার হাওয়া ছেড়ে দিয়ে থামিয়ে দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোন যানবাহন ভাঙচুরের অভিযোগ আসেনি। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে আছে। ছাত্রদল অতর্কিতভাবে পুলিশ ওপর হামলা করেছে। এসময় সদর থানা পুলিশের ওসি ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। 

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় হরতালের সমর্থনে অবস্থান নিয়েছেন। দলীয় কার্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ গুলি ছুঁড়েছে। এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাধারণ মানুষ নিজ ইচ্ছায় হরতাল পালন করছে।


tag ট্যাগ: #111